মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনিতে যুব জামায়াতের আয়োজনে দায়িত্বশীল শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠিত




সাতক্ষীরা আশাশুনিতে যুব জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিম সদস্যদের নিয়ে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ২ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান’র সভাপতিত্বে ও সেক্রেটারী আজহারুল ইসলাম’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যুগে যুগে ইসলামী আন্দোলনে যুবকদের ভূমিকা বিষয়ের উপর আলোচনার করেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে-“আল কোরআনের শিক্ষা” বিষয়ের উপর আলোচনা করেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।


“মান উন্নয়ন ও বাইয়াতের গুরুত্বের উপর আলোচনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। জুলাই বিপ্লবের পরবর্তী সময় যুব দায়িত্বশীলদের করনীয় বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। 

বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা প্রমুখ।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াজেদ, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আল-আমিন, বিল্লাল হোসেন, মাস্টার আরিফ বিল্লাহ, এনামুল কবির প্রমুখ। শিক্ষা শিবিরে উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি-সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর