মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ কামাল হোসেন আটক



১২ জানুয়ারী রবিবার বেলা দুইটায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল একজন আসামীসহ ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণের বার আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল উক্ত স্থানে কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তা হতে বাইসাইকেল যোগে সীমান্তের উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনক ভাবে বাংলাদেশী নাগরিক কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে মোঃ কামাল হোসেন (৩৫) কে ১টি মোবাইল, ১টি বাইসাইকেল ও নগদ ১,৬১০ টাকাসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম যার মূল্য ৩০,৯১,৫৭১ (ত্রিশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত একাত্তর) টাকা, ০১টি মোবাইল ১,৫০০ টাকা এবং নগদ ১,৬১০ টাকা এবং বাইসাইকেল আনুমানিক ৫,০০০ টাকা । সর্বমোট মূল্য-৩০,৯৯,৬৮১/- (ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার ছয়শত একাশি) টাকা।


স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  


Tag
আরও খবর