মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মানব কল্যাণ সংস্থার উদ্যোগে সম্মাননা ও গরীব দুস্থ মাঝে কম্বল, চাউল অন্যান্য খাদ্য দ্রব্য বিতরণ



সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ৩নং রাজপুর গ্রামে মানুষের  রাজপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে ২০২৪ এর এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ ছাত্র ছাত্রী দের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এবং দুস্থ গরিব মানুষের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তৈল, ১ কেজি পেঁয়াজ এবং একটি করে কম্বল বিতরণ করেন। 


৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাজপুর মানব কল্যান সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরন মাস্টার আশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মাননা এবং কম্বল চাউল সহ যাবতীয় সামগ্রী প্রদানে আর্থিক সহযোগিতা করেন  রাজপুরের কৃতি সন্তান ডাক্তার রাশেদুল হাসান ও নুসরাত জারিন।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম প্রধান শিক্ষক ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়। 


আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান প্রধান শিক্ষক সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সরদার, মাস্টার শাহিদুর রহমান মন্টু, আলহাজ্ব নাসিরউদ্দিন, রাজপুর মানব কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ সরদার, তাহেরুল ইসলাম, মোঃ সোহারাব হোসেন সহ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন অল্পদিনে এই মানব কল্যান সংস্থা মানুষের সহযোগিতার কান্ডারী হিসাবে আখ্যায়িত হয়েছে। এরকম সংগঠন আমাদের এলাকাতে আর না থাকায় এই রাজপুর মানব কল্যান সংস্থা মানবের দুঃখের সাথি হিসেবে প্রাণে জড়িয়ে আছে। বছরে ৫ থেকে ৮টির মত এরকম অনুষ্ঠান আয়োজন করেন।বিত্তবানদের সহযোগিতা করার উদ্বাত্ত আহ্বান করেন এবং সহযোগিতা করেছেন ডাক্তার রাশেদুল হাসান ও  নুসরাত জাহান কে অসংখ্য ধন্যবাদ ও তাদের জীবন মঙ্গল কামনা করেন। 

এসএসসি উত্তীর্ণ ১০ জন ও এইচএসসি উত্তীর্ণ ৫ জনের মাঝে সম্মাননা প্রদান করেন। 

শীতার্ত মানুষের ২০টি কম্বল ও দুস্থ গরিব মানুষের ২০ জন পরিবারে চাউল, ডাল, আলু,  তৈল, পেয়াজ বিতরন করা হয়। 


সংগঠন পরিচালনা করেন সভাপতি মাস্টার আশরাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল মতিন, ইসরায়েল হোসেন, মুকুল হোসেন সহ সংগঠনের কার্যকরী সদস্য বৃন্দ।

Tag
আরও খবর