মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় আটক




সাতক্ষীরার মাদরা সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক মঙ্গলবার ৭ জানুয়ারী রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান। এর আগে সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।


আটক ভারতীয় নাগরিকের নাম মোঃ এনামুল আলী (২০)। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরুপনগর থানার হাকিমপুর গ্রামের মোঃ রিকাত আলীর ছেলে।


বিজিবি অধিনায়ক জানান, ভারত থেকে অবৈধভাবে সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে ফেন্সিডিলের একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় নাগরিক এনামুল আলীকে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।


জব্দকৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর