মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত




সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর এল্লারচরে অবস্থিত চিংড়ি প্রদর্শনী খামারে বাগদা চিংড়ি চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়।


সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদশর্নী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।


এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারী ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান, গলদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির আহমেদ, ভেনামী অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা খাতুন, ক্রপ অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হেনামনি, বাগদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লক্ষী সাহা, সাতক্ষীরা সিটি কলেজের কৃষি ডিপ্লোমা বিভাগের ছাত্র শরীফুজ্জামানসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার বাগদা চাষীরা।


একদিনের প্রশিক্ষণে কীভাবে বাগদা চিংড়ি চাষ করা যায় ঘেরে বা পুকুরে আরো উন্নত পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করা যায় তার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়। বাগদা চিংড়ি চাষীরা তাদের মতামত তুলে ধরেন এবং প্রশিক্ষণে অধিকাংশ উপস্থিত ছিলো তরুণ এবং শিক্ষার্থী তারা প্রশিক্ষণ পেয়ে অত্যান্ত আনন্দিত হয়।


Tag
আরও খবর