মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অবৈধভাবে ভারতে প্রবেশে পাচারকারীসহ ৩ জন বাংলাদেশী আটক করেছে বিজিবি



সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে পাচারকারীসহ ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে। গত ৩১ ডিসেম্বর ২৪ তারিখ পৌনে ১২টার সময় ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো নারায়নগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ সানজিদা (১৯), সাতক্ষীরার লক্ষ্মীদাড়ী গ্রামের তারোক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ নুর ইসলাম (৩০)।


বিজিবি জানায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমন করবে।


উক্ত সংবাদ প্রাপ্তির পর ভোমরা বিওপির এসআইপি সদস্য হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার সময় উক্ত ব্যক্তিদের আটক করা হয়। এ সময়ে মোছাঃ সানজিদা এর নিকট হতে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা।


আটককৃত মহিলা বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে ২ মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। উক্ত মহিলার স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে সে (সানজিদা) বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানায়। পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারের দায়ে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর