মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে সড়ক দখল এখন মোটরসাইকেল পার্কিংয়ে



সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদরে শহিদ মুক্তিযোদ্ধা সড়ক দখল করে সারিবদ্ধভাবে মোটরসাইকেল পার্কিং করায় পথচারীসহ যানবাহন দুর্ভোগের শিকার হচ্ছেন। চলাচলে হচ্ছেন বাঁধাগ্রস্ত। সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা। সড়কটি যেন অরক্ষিত! দেখার কেউ নেই!

পথচারীরা জানান, সড়ক দখল করে মোটরসাইকেল পার্কিং করায় চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। যানজট তো লেগেই থাকে, পাশাপাশি দুর্ঘটনাও ঘটে। যেকোন মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

পথচারীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের সীমানা প্রাচিরের পাশে রাস্তা দখল করে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রাখা হয়েছে। সড়কটি সদরের সবচেয়ে ব্যস্ততম। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৫টি বেসরকারি ক্লিনিক, উপজেলা প্রাণিসম্পদ অফিস, ১টি কিন্ডারগার্টেন স্কুল, ১টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বালিকা বিদ্যালয়সহ উপজেলা প্রশাসনিক ভবন অবস্থিত। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, ভ্যান ও মালবাহী ট্রাক চলাচল করে। মুমূর্ষু রোগী নিয়ে অনাবরত এ্যাম্বুলেন্স যাতায়াত করে এ সড়কে। প্রশাসনিক যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করার জন্য সড়কটি অধিক ব্যস্ততম।

বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম ও শিক্ষক দিপক কুমার বলেন, অরক্ষিতভাবে মোটরসাইকেল পার্কিং করায় চলাচলের মারাত্মক বিঘ্ন হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।

বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Tag
আরও খবর