মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভালুকা চাঁদপুর সর. প্রাথ. বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ



 

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সেলিমুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি শিক্ষক মোঃ কবিরুল ইসলাম ও ওলিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের সব শ্রেণীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ও নিয়মিত উপস্থিতি শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশু শিক্ষার্থীরা লেখাপড়া শেষে দেশ ও রাষ্ট্রের কাজে নিয়োজিত হবে।


এজন্য শিক্ষিত জাতি গঠনে অবিভাবকদের সচেতন হয়ে লেখাপড়ার দিকে খোঁজ খবর নেওয়ার আহ্বান করেন তিনি। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হোসেন সরদার, আবু ছিদ্দিক মোড়ল, মফেজউদ্দীন, আবু জাফর সরদার, এরফান আলী সরদারসহ শিক্ষার্থীদের অসংখ্য অভিভাবক। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বাসন্তী রানী মজুমদার, সাবিনা ইয়াসমিন, নাছিমা খাতুন, আফরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস। প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জোহরা।


Tag
আরও খবর