মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবহাটায় খানবাহাদুর আহছানউল্লার (র.) জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা



সাতক্ষীরার দেবহাটার আস্কারপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ হজরত শাহ্ সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ শরীফ, আলোচনা সভা, দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে।

আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ কাজী আলী আজম।

খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এএফএম এনামুল হক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ম-সম্পাদক নুজরুল ইসলাম, কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক আবুল ফজল, খায়রুল হাসান, ঢাকা গাজীপুরের সানোয়ার হোসেন, হবিগঞ্জের মাহবুব রহমান, ঢাকার শাহিনুর রহমান, গোলাম মোর্তজা পান্নু, রমজান আলী প্রমূখ।

মিলাদ শরীফ ও দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান।

পরবর্তীতে অসহায় দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


Tag
আরও খবর