মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠান



সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টার কিডস, সাতক্ষীরার আয়োজনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।


স্টার বৃত্তি উৎসবের পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের উপধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, দিবানৈশ কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, বাংলাভিশন টিভি চ্যানেল ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ।


সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ৮ নভেম্বর-২০২৪ তারিখে সম্পূর্ণ অলাভজনকভাবে সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব-২০২৪ এর আয়োজন করে স্টার কিডস। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি উৎসবে অংশ গ্রহণ করে। যাছাই বাছাই শেষে এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১২৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়।


বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের হাতে শনিবার সকালে ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।


আরও খবর