মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ



মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা 

ক্যারিয়ার গঠন ও উন্নয়নে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে প্রান্তজ ফাউন্ডেশনের উদ্যোগে এই ওয়ার্কশপ আয়োজন করা হয়।


ওয়ার্কশপে প্রধান ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রান্তজ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। তারা ক্যারিয়ার পরিকল্পনা, পেশা নির্বাচন, এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ট্রেনার মো: জাহিদুর রহমান বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদা বদলে যাচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষা নয়, পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বলেন, “যেকোনো পেশার জন্য সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম প্রয়োজন।


আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে চাই, যাতে তারা নিজেদের জন্য সঠিক পথ বেছে নিতে পারে।” অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের ওয়ার্কশপের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তজ ফাউন্ডেশনের আয়োজনে এ ধরনের ওয়ার্কশপ আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


Tag
আরও খবর