মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরের বিল্লাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন



 

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের আরিফ বিল্লাল ওরফে বিল্লাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার সুষ্ঠ বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন পালিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, রমজাননগর গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেলে আরিফ বিল্লাল ওরফে বিল্লাল হোসেন (৪৩) কে ২০২৩ সালের মার্চ মাসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরবর্তীতে আমরা জানতে পেরেছি সাবেক এমপি আতাউল হক দোলনের মামা রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আ.লীগ নেতা মোক্তার গাজীর নির্দেশে চেয়ারম্যান মামুন শেখের ভাইপো আলমগীর (৪০), মৃত ইন্দু বাছাড়ের ছেলে হরিপদ বাছাড় (৫৫) ও অরুন বাছাড়, মৃত হাজড়া বাছাড়ের ছেলে অসিত বাছাড় (৫৫) পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেনকে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রেখে যায়।


ওই ঘটনার পর মামলা করার প্রস্তুতি নিলে তৎকালীন এমপি এস.এম. জগলুল হায়দার ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে ইউপি চেয়ারম্যান মামুন শেখসহ হত্যার সাথে জড়িত অনেকের নামে মামলা করতে দেননি। এমনকি তার পরিবারের সদস্যদের থানায় আটকে রেখে বিল্লালের লাশের দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে লাশ দাফনের পর মামুন শেখ, মুজিবুল শেখ ও মোক্তার গাজীর নাম বাদ দিয়ে মাত্র কয়েকজনের নামে মামলা করতে বাধ্য করে জগলুল হায়দার, আতাউল হক দোলন ও তৎকালিন থানার ওসি বাদল।


তারা আরো বলেন, বিল্লালের ভাই জাহাঙ্গীর হোসেন এই মামলায় অভিযুক্তদের জড়ানোর জন্য আইনী প্রক্রিয়ায় বিল্লালের স্ত্রীকে সহযোগিতা করায় তাকেও কুপিয়ে জখম করে বিল্লালের হত্যার সাথে জড়িতরা। বর্তমানে চেয়ারম্যান মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আ.লীগ নেতা মোক্তার গাজীর যোগসাজসে ওই মামলার আসামী আলমগীর (৪০), হরিপদ বাছাড় (৫৫) ও অরুন বাছাড়, মৃত হাজড়া বাছাড়ের ছেলে অসিত বাছাড় (৫৫) সহ কতিপয় সন্ত্রাসীরা বিল্লালের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।


তারা এলাকায় বলছেন, টাকা দিয়ে আইন কিনে নেবো। ক্ষমতা গেছে তাই কি হয়েছে। ৫ লাখ টাকা দিয়ে রিমান্ড বন্ধ করেছি। ওই মামলাও কোথায় যাবে সেটি সময়ের অপেক্ষামাত্র। এছাড়া ওই মামলার তদন্ত কর্মকর্তা (পিবিআই) ইব্রাহিম আমাদের বারবার বলছে মিটিয়ে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন, আমরা মামলা মিটাবো কিনা সেটি আমরা বুঝবো তবে তদন্ত কর্মকর্তার এ ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বুঝছিনা। আমরা আ.লীগের চেয়ারম্যান মামুন শেখ, মামুন শেখের ভাইপো যুবলীগ নেতা মুজিবুল শেখ ও আওয়ামীলীগ নেতা মোক্তার গাজীসহ হত্যার সাথে জড়িত সকলেই যাতে শাস্তির আওতায় আসে সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের ভাই জাহাঙ্গীর হোসেন, চাচাতো ভাই সবুর, মা কুলসুম, স্ত্রী আকলিমা খাতুন, মেয়ে সুমাইয়া খাতুন প্রমূখ।


এদিকে মামলার বিষয়ে ও মামলা মিটিয়ে নেওয়ার জন্য বাদীপক্ষকে বলার ব্যাপারে জানতে মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিমের কাছে কল দিলে তিনি লাঞ্চের জন্য ব্যস্ত আছেন জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।


Tag
আরও খবর