মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর প্রশিক্ষণ




যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারি অফিসার আব্দুল সোহাবান সঞ্চালনায় এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা মহিলা অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত,কালিগঞ্জ ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন,আল নুর আহমেদ ইমন প্রমূখ। প্রশিক্ষণে ৯৬ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন” মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাই মাকেই তার শিশুর জন্মের পরের পরিচর্যাগুলো যুগোপযোগীভাবে করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।


Tag
আরও খবর