মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ৯৮৮ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবাসহ ভারতীয় পণ্য আটক



সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাঁখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকের পাশপাশি ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়িসহ ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার পদ্মশাঁখরা বিওপির সদস্যরা পদ্মশাঁখরা দাশ পাড়া এলাকা হতে ফেলে রাখা ৪টি প্লাষ্টিকে বস্তা হতে ৯৮৮ বোতল ফেনসিডিল আটক করে। ভোমরা বিওপির লক্ষীদাড়ি হতে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার লক্ষীদাড়ি এলাকা থেকে দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি আটক করে। এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা তুজলপুর থেকে ১০০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার রেজারঘাট এবং কালিবাড়ি থেকে ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারী কর্তৃক উল্লেখিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা হয়েছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


Tag
আরও খবর