মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত



সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক আলম সাধু চালক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ রফিকুল ইসলাম (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত. মূছা বৈদ্য’র ছেলে। পেশায় তিনি আলম সাধু চালক।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিনেরপোতা মাছ বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস জানান, আলম সাধু চালক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে আসা পরিবহনের লাইটের আলোয়

সম্ভবত তিনি কিছু না দেখতে পেয়ে ব্রিজের রেলিং এর গায়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ওই পরিবহনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনা স্থলেই নিহত হয়।


খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।


Tag
আরও খবর