মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে ৩ টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমানা


ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ হতে ৩ মেট্রিক টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধীনস্থ ভোমরা বিওপির ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান দেশীয় রসুন ভারতে পাচার এবং বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে বিজিডিও-২৫৩ সহকারী পরিচালক মোঃ মাসুদ রানার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্যের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৩ টন রসুন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, টাস্কফোর্স দল মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে দেশের রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করে।


Tag
আরও খবর