মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন


 


১৪ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে চারটায় উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং গণফোরাম নেতা আলি নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল হামিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মশিউর রহমান মশু, অ্যাড. খগেন্দ্র নাথ ঘোষ, সিপিবি’র জেলা সভাপতি আবুল হোসেন, জাসদের একাংশের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, জেএসডির জেলা সেক্রেটারি সুধাংশু শেখর সরকার,  শেখ মোসফিকুর রহমান মিল্টন, কন্ঠশিল্পী চৈতালি মুখার্জি, ফারজানা রুবি মুক্তি, কবি সালেহা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরী সরদার, কবি রুবেল, আব্দুল জব্বার মাস্টার, কন্ঠশিল্পী মোঃ আজিজ, উদীচীর সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কবি মনিরুজ্জামান মুন্না, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুল হক, সাংবাদিক মফিজুল ইসলাম প্রমুখ।

উদীচী জেলা সংসদের সভাপতি তার বক্তব্যে জানান, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। অধ্যক্ষ আব্দুল হামিদ বলেন দেশকে মেধাশুন্য করার হীন প্রক্রিয়ায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় কিন্তু তারা আমাদেরকে দাবায়ে রাখতে পারিনি।

মাগরিবের আজান ও নামাজের পর শহিদ মিনারের বেদীতে ১৪ ডিসেম্বর ১৯৭১ এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শতাধিক মোমবাতি প্রজ্বলন করা হয়।

Tag
আরও খবর