মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভ্রাম্যমান আদালত পরিচালনায় দেবহাটায় পুশ কৃত চিংড়ি সহ আটক ১


সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে পুশকৃত চিংড়িসহ একজনকে আটক করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে গাজীরহাট মৎস্য সেডের আড়ত থেকে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ তাকে আটক করা হয়।


জানা গেছে, বৃহষ্পতিবার ইউএনও মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন।


এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ থানার পুলিশ ফোর্স নির্বাহী অফিসারের সাথে ছিলেন।


অভিযানে পুশকৃত ২৫ কেজি চিংড়িসহ উপজেলার দেবিশহর গ্রামের হাসান আলীর ছেলে আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটক আলমগীর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত চিংড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এবং আটককৃত ব্যবসায়ী আলমগীরকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


উল্লেখ্য, গত মঙ্গলবার ইউএনও এবং ওসির অভিযানে পারুলিয়া মৎস্য সেড থেকে ৩ মন পুশকৃত চিংড়িসহ ২ জনকে আটক করা হয়। গাজীরহাট মৎস্য সেডের একাধিক স্থানে এই অবৈধ পুশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। অভিযান হয় কিন্তু এই অবৈধ কাজ বন্ধ হচ্ছেনা। দেশের সম্মান নষ্ট করে অসাধু চক্র তাদের অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে।


Tag
আরও খবর