মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় শহরের নিউমার্কেট মোড়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।


জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি।


জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-বন বিষয়ক এড. মাহবুল আলম শাহিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক কাজী আহসান হাবিব, যুগ্ম আহবায়ক আনারুল ইসলামসহ অন্যান্যরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।


দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, শেখ হাসিনার শাসনামলে অন্যান্য সেক্টরের ন্যায় কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষিবান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা হবে বলে তারা আরো জানান।


Tag
আরও খবর