মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবহাটায় চিংড়িতে পুষ করার অপরাধে ২ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা





সাতক্ষীরা দেবহাটায় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী যৌথ অভিযান পরিচালনা করেন।


পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে অর্থদন্ড প্রাপ্তরা হলেন পারুলিয়া মৎস্যসেডের ব্যবসায়ী উত্তম কুমার ঘোষ ও জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করা হয়।


এসময় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ করার মাছ ও সারঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ওই ব্যবসায়ীরা আর এ ধরণের অপরাধে জড়াবে না বলেও অঙ্গিকার দিয়েছেন। এছাড়া অভিযানে উদ্ধার হওয়া অপদ্রব্য মেশানো ১শ কেজি গলদা, বাগদা চিংড়ি মাছ জনসম্মুখে পুড়িয়ে মাটি চাপা দেওয়া হয়। এদিকে অভিযানে উপস্থিতিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা মেরিন এন্ড ফিশারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের সদস্য জিয়াউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


Tag
আরও খবর