মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীদের আলোচনা সভা



‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ’২৫ নভেম্বর হতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জয় মহিলা সংস্থা ও রসূলপুর মহিলা সংস্থার যৌথ সহযোগিতায় ৭ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় শহরের কাটিয়ায় জয় মহিলা সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা’র সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।


এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার অফিস সহকারি সুলতানা রাজিয়া, রসূলপুর মহিলা সংস্থার সভানেত্রী লিলি খাতুন, রাবেয়া খাতুন, আম্বিয়া, নীলুফা ইয়াসমিন, সুবর্ণা, সেফালী প্রমুখ।


উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে, যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে লেখা-পড়ার বিকল্প নাই। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও আইনী সহায়তা পেতে ১০৯ নম্বরে কল দেওয়ার আহবান জানান তিনি। এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়া’র ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।


Tag
আরও খবর