মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিবি পুলিশের অভিযানে দুই কারারক্ষী আটক



সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।


এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। আটক কারারক্ষীরা হলেন মোঃ মামুন চৌধুরী (২৮) এবং মোঃ রাজন বিশ্বাস (২৯)।



সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাত আনুমানিক ২০.০৫ টার সময় ডিবি পরিচয়ে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রীজের উপর মাদক ব্যবসায়ীকে আটক করে তার নিকট হতে অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে তাদের ব্যবহৃত ১টি নীল রং এর সুজুকি এসএফ যার রেজিঃ নং-ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ মোটরসাইকেল ও ১ জোড়া হ্যান্ডকাফসহ অবস্থান করে।


স্থানীয় লোকজনের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সংবাদ দেয়।


এ খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ রুবেল আহম্মেদ, এসআই মোঃ মোস্তাক আহম্মেদ, এএসআই শেখ জামাল হোসেন সংঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে হাজির হয়ে উক্ত কারারক্ষীদ্বয়কে ঘটনাস্থলে প্রাপ্তি স্বাপেক্ষে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে।


সেখানে জনগনের উপস্থিতিতে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের নিকট থাকা ১ জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত উপরোক্ত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আটক কারারক্ষী মোঃ মামুন চৌধুরী (২৮), (কারারক্ষী/৪৩০৪৬) ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং করারক্ষী মোঃ রাজন বিশ্বাস (২৯), (কারারক্ষী/৪২৮৮৮) একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মোঃ ডব্লিউ বিশ্বাসের ছেলে।


Tag
আরও খবর