মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ডেন্টাল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত



বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন  সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ডাঃ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবার মানুষিকতা নিয়ে জীবানুমুক্ত পরিবেশে দন্ত চিকিৎসা সেবা দিতে হবে। সব সময় দন্ত চিকিৎসার ক্ষেত্রে জীবানুমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডাঃ তাজ নহার, বিডিএস ও  ডাঃ ফাতেমা তুজ জোহরা বিডিএস,  ডাঃ এস এম আসলাম গনি, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অমৃত কুমার রায়, সাইন্টিফিক সেমিনারে তথ্য চিকিৎসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডাঃ এইচ এম তাহমিদ-ই-এলাহী প্রমুখ।


সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের  বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ রুহুল ফরহাদ দিপু।


Tag
আরও খবর