মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পাটকেলঘাটার বাজার শীতের সবজিতে ভরা



সাতক্ষীরার পাটকেলঘাটাসহ আশেপাশের বাজারগুলো শীতকালীন সবজিতে ভরা। কাঁচা বাজারের প্রত্যেকটি দোকানে থরে থরে সাজানো শীতের সবজি। নগরঘাটার মৌলভীবাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা বাজারে শীতকালীন সবজিতে ঠাসা। একই চিত্র, মাগুরা, খলিষখালি, তেতুলিয়া, নওয়াপাড়া, ধানদিয়া, নগরঘাটাসহ বিভিন্ন বাজারে। এসব বাজারে শীতের সবজিতে সয়লাব। বড্ড আক্রা। ফলে গরিবের নাগালের মধ্যে রয়েছে এসব সবজি। দামে দাপট দেখাচ্ছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটো। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম চড়া। দাম কমার কোনো লক্ষ্মণ নেই।

বুধবার সকালে মৌলভীবাজারে প্রধান সবজি বাজারে গিয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন পুড়ছে তাদের।

এসব বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০ টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি। সবজি বিক্রেতা মোঃ ফজলুর রহমান ও মফিজুল হালদার জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা থেকে নেমে এখন কেজি প্রতি ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা, টমেটো ১৫০ টাকা ও পেঁয়াজের কালি ১৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা আরো জানান, অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫৫ টাকা, চুপড়ে আলু ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৫০ টাকা, পটোল ৪০ টাকা, ওলকপি ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, মুলা ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না বলে জানান।


Tag
আরও খবর