মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২



সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি সাংবাদিকদের জানান, ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) এবং পাচারকারী ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫) কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করে।


আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে। এ সময় তারা সীমান্তে গমনকালে মেইন পিলার ৪ এর নিকট হতে বিজিবি টহলদল আটক করে।


আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইলফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর