পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি, ইমদাদুল সম্পাদক



ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নিবাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন। 


নির্বাচন কমিশন জানায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন। 


সহ সভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মোঃ মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পান। 


সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মোঃ আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।


যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন। 


কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মোঃ ইউনুস আলী(২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মোঃ জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন। 


সহ সম্পাদক (লাইব্রেরি বিষয়ক) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পান। 


সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মোঃ শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মোঃ আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন। 


নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মোঃ সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মোঃ আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।


এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।


গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন

Tag
আরও খবর