মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার তালায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক


সাতক্ষীরা তালায় এক মাদ্রাসার ছাত্রকে (১২) বলাৎকার চেষ্টার অভিযোগে সোহেল রানা নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।


সোমবার ৭ অক্টোবর দুপুরে উপজেলার তালা সদর ইউনিয়নের রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক সোহেল রানা তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের বাসিন্দা। রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি।


ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, আবাসিক ও অনাবসিক দুই ব্যবস্থাতেই পাঠদান করে রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায়। ভুক্তভোগী ওই ছাত্র মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বেশ কয়েকবার ছুটিতে বাড়িতে আসলে আর মাদ্রাসায় যেতে চাইতো না। সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলেও মাদ্রাসায় না গিয়ে কান্নাকাটি করতে থাকে পরে মা-বাবার কাছে বলাৎকারের ঘটনা খুলে বলে ভুক্তভোগী ছাত্র।


উক্ত ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠে। পরে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতির আশংকায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।


ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমার ছেলের বিষয় নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে অভিযোগ দিতে এসে জানতে পারলাম আরো দুই জন ছাত্রদের সাথে একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষক। ভুক্তভোগী ছাত্ররা আজ (সোমবার) সকালে মাদ্রাসা পড়বে না বলে বাড়িতে চলে গেছে।


মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবুল কাশেম বলেন, প্রায় এক বছর এখানে শিক্ষকতা করছে শিক্ষক সোহেল রানা। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর