মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত

দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী সা: মাহফিল অনুষ্ঠিত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা কলারোয়ায় বার্ষিক সিরাতুন্নবী সা: মাহফিল-২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে রবিবার ৬ অক্টোবর দিনব্যাপি কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়।


মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া গণমানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা অঞ্চলের উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা-ঢাকা মোঃ আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপধ্যাক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক হযরত মাওলানা ওমর আলী। একই মঞ্চে পরে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনের পাখি আলাম্মা দেলোয়ার হুসাইন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব শামীম সাঈদী সাহেব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ঠ আইনজীবি  এ্যাড: গাজী এনামুল হক ও মাওলানা আবুল কালাম আজাদ আজহারী।


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হযরত মাওলানা ওসমান গনি, মাওলানা ইমাম হোসেন আনসারী, মাওলানা আহমাদ আলী, অধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ।


মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন হযরত মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামা ফারুকী। মহাফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের হাজার হাজার মুসুল্লীগণ। একই মঞ্চে সকাল ১০ টায় মহিলাদের মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Tag
আরও খবর