মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভারতে থেকে ৬ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের জন্য ১৪ দিনের কারাদণ্ড

ভারতে থেকে ৬ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের জন্য ১৪ দিনের কারাদণ্ড

 


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতরা সবাই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিএসএফ সূত্র জানা গেছে, তারা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। রোববার ভোরে দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের আটক করে।

সূত্র জানায়, রোববার ভোরে ওই ছয় বাংলাদেশী ভোমরা সীমান্তের কাছে স্বরূপনগর থানা এলাকার তারালী বিওপি ও বিথারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত ১৪৩ নম্বর বিএসএফের সীমান্ত রক্ষীবাহিনী তাদের ধাওয়া করে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজের সূত্রে দীর্ঘসময় তারা ভারতে অবস্থান করছিল। রোববার দালাল মারফত বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। তবে বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল তাদের ফেলে পালিয়ে যায়। এ সময় বৈধ পরিচয়পত্র না থাকায় স্থানীয় স্বরূপনগর থানায় তাদের সোপর্দ করা হয়।

স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বাড়ি খুলনা ও বরিশাল জেলায়। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিচারক তাদের ১৪ দিনের কারাদণ্ড দেন।


Tag
আরও খবর