মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ০৫ অক্টোবর বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না। এ জেলার সকল শিক্ষকদের সমস্যা গুরুত্বের সাথে দেখা হবে। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না। কোচিং বাণিজ্যের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরওবলেন, শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকতে হবে। শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।


সুবিধাভোগের জন্য কোন প্রকার লেনদেন করবেন না। শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক থাকবে। কোন রকম দলাদলি করবেন না। নিজেকে বড় না করে সবাইকে সম্মান ও সহযোগীতা করবেন। শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আল্লাহ বান্দার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কারো প্রতি অন্যায় করবেন না। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের অভিভাবক আপনারা। নিজের স্বার্থ উদ্ধারে অন্যান্য শিক্ষকদের হয়রানী করবেন না।


শিক্ষক সংগঠনের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের জন্য সংগঠন প্রয়োজন তবে সংগঠন কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেনা।শিক্ষার ক্ষেত্রে কোন বৈষম্য হবে না, কারিগরি শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি না থাকায় এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হবে। আমরা গণপ্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের সেবায় আমাদের সর্বোচ্চ সহযোগীতা করতে হবে। এছাড়া সাতক্ষীরা সম্পূর্ণ দূর্ণীতি মুক্ত থাকবে।


সর্বশেষ তিনি বলেন, আমার পক্ষ থেকে আজকের এ আহ্বান সকলের নিকট পৌঁছানোর জন্য সবার সহযোগীতা কামনা করছি। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক প্রীতি সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ মুফতি আক্তারুজ্জামান, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চীপ ইন্সট্যাক্টর (ননটেক) সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল-আমিন প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর