মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নিরাপত্তার চাঁদরে পালিত হবে দুর্গা উৎসব, বিশৃঙ্খলার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা


জেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, হিন্দু ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে সবধরণের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বৃহৎ এই উৎসবকে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা কিংবা শান্তি নষ্ট হয় এমন কাজ করা চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিগত বছরের তুলনায় এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জের। কারণ এখন কোন কিছু হলে তার দায়ভার বর্তমান উপদেষ্টা সরকারের।


তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। তিনি আরো জানান, পূজামন্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন সেনা, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। পূজামন্ডপসমূহ ও তার আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি টহল কার্যক্রম চলমান রেখেছে। গুরুত্বপূর্ণ এলাকায় আলাদা ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।


বিশেষ করে সীমান্ত এলাকায় বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে। এর বাহিরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কঠোর অবস্থানে থাকবে। যে এলাকায় সমস্যা দেখা দেবে সেই এলাকার প্রশাসন সেটি দমনে ব্যবস্থা নিবে। যদি কোন এলাকায় কেউ দায়িত্ব অবহেলা করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং কেউ ভয় পাবেন না। নির্ভয়ে সবাই পূজা মন্ডপে আসবেন। নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। দুর্গা উৎসবকে সর্বজনীন উৎস করতে সকলের সহযোগীতা প্রয়োজন।


তাই সবার সম্মিলিত সহযোগীতায় এই উৎসব যাতে সম্পন্ন করা যায় সেটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। শনিবার বিকালে জেলার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিয়ম করেন। সেই সাথে নিরাপত্তা বিষয়ক খোঁজ খবর নেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, পূজা উৎযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার সহ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্টেট, ধর্মীয় নেতা, পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দরা।


আরও খবর