মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সিটি হাসপাতাল উদ্বোধন করলেন সাবেক এনবিআর চেয়ারম্যান

সিটি হাসপাতাল উদ্বোধন করলেন সাবেক এনবিআর চেয়ারম্যান





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“মানবতার হাসপাতাল” এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ০৪ অক্টোবর বিকালে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের সিও এন্ড প্রতিষ্ঠাতা ডাঃ নাজমুস সাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সাতক্ষীরা সিটি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এনবিআর চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ।


প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, “জনগনকে এমনভাবে চিকিৎসা সেবা দিতে হবে যাতে চিকিৎসার জন্য কোন নাগরিক ভারতে না যায়। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে চিকিৎসা সেবাই অবদান রাখতে হবে। আমি মনে করি সাতক্ষীরা সিটি হাসপাতাল তাদের স্লোগানকে ধারণ করে সেবার মন মানুষিকতা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তক আহমেদ, ভার্চুয়ালী বক্তব্য রাখেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডা. মো. শহিদুল আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এম আব্দুল ওহাব, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, ডাঃ ইশরাত জান্নাত প্রমুখ।


আলোচনা সবার শেষে সাতক্ষীরা সিটি হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিও মোঃ শাহ আলম ও ডাঃ শাহরিয়ার শামীম।


Tag
আরও খবর