মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার বর্ডার গার্ড ৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে

সাতক্ষীরার বর্ডার গার্ড ৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার তলুইগাছায় চোরাকারবারিদের ফেলে যাওয়া প্রায় সাত কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), এলএসডি ও বিদেশি মদ।


বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।


ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরার তলুইগাছা বিওপির কেড়াগাছি সীমান্ত পিলার ১৩/৩-এস এর বাংলাদেশের অভ্যন্তরে মজুমদার খাল নামক স্থান দিয়ে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে চোরাকারবারিরা। এ তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি অভিযানিক দল ওই স্থানে অবস্থান নেয়।


বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে অন্ধকারে ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), ২ বোতল এলএসডি ও ৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।


এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানান তিনি।

Tag
আরও খবর