মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা আশাশুনিতে মসলা ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে


গাছের ছায়াযুক্ত স্থানে পতিত জমিতে মসলা জাতীয় ফসল আবাদ করে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃষকরা সফলতা অর্জন করায় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে। ফলে দিনে দিনে বিভিন্ন গাছের নীচে ছায়াযুক্ত পতিত জমি এখন আর পড়ে থাকবে না বলে ধারনা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আশাশুনি উপজেলার প্রায় সকল এলাকায় ডাঙ্গা জমির একটি বড় অংশে আম, জাম, কাঠাল, লিচু, জামরুল ইত্যাদি ফলজ বৃক্ষের সাথে সাথে বাঁশ গাছের চাষ হয়ে থাকে। এসব গাছের নিচে ছায়াযুক্ত স্থানে কোন প্রকার ফসল চাষাবাদ করা হতো না। এজন্য গাছেন নিচের জমিসমূহ পতিত পড়ে থাকতো। কয়েক বছর ধরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছায়াযুক্ত পতিত জমিতে মসলা জাতীয় ফসল আবাদের মাধ্যমে অতিরিক্ত লাভবান হওয়ার উপায় সম্পর্কে কৃষকদের সচেতন করার কাজ করে আসছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ্বে উদ্বুদ্ধ হয়ে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা ছায়াযুক্ত জমিতে মসলা জাতীয় ফসল বিশেষ করে আদা ও হলুদ চাষে আত্মনিয়োগ করেন। এবং তারা পড়ে থাকা জমিতে চাষাবাদ করে লাভবান হওয়ায় ক্রমে ক্রমে অনেক কৃষক তাদের মত পতিত জমিতে চাষাবাদে এগিয়ে আসছেন। 

এমনই একজন সফল চাষী সদর ইউনিয়নের সোদকনা গ্রামের চিত্তরঞ্জন। তিনি আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও পরামর্শ্ব নিয়ে ৫০০ বস্তা ব্যবহার করে প্রতি বস্তায় প্রয়োজনীয় মাটি ও জৈব সার মিশিয়ে ১০০ গ্রাম করে আদা রোপন করেছেন। ক্ষেত তৈরিসহ সর্বসাকুল্যে তার বস্তা প্রতি খরচ হয়েছে ৫০ টাকা করে। অর্থাৎ ৫০০ বস্তায় চাষাবাদে তার মোট খরচ হয়েছে ২৫ হাজার টাকা। তিনি জুলাই মাসে আদা চাষ করেন। ডিসেম্বর-জানুয়ারী মাসে ফসল উঠবে। তখন প্রতি বস্তায় তার উৎপাদন হতে পারে ৫৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম করে। অর্থাৎ তিনি ৫৫ হাজার থেকে ৬৫ হাজার টাকার আদা উৎপাদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পড়ে থাকা ফেলে রাখা ছায়াযুক্ত স্থানে আদা চাষ করে চাষী চিত্তরঞ্জন অসময়ে ৩০/৩৫ হাজার টাকা লাভ করতে পারবেন। শুধু চিত্তরঞ্জন একা নয় তারমত করে আরও ১০০০ বস্তায় অন্য চাষীরা আদা চাষ করেছেন। পাশাপাশি হলুদ চাষেও কৃষকরা এগিয়ে এসেছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন গ্রামে গাছের নীচে ছায়াযুক্ত জমি অবহেলা ও অজানার কারণে পতিত অবস্থায় থাকতো। এসব জমি কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদন ও লাভবান হওয়ার লক্ষ্য মাথায় নিয়ে কৃষি বিভাগ সচেতনতার সাথে কাজ করে আসছে। ফলে কৃষি দপ্তরের সকল কর্মকর্তা নিরলস ভাবে দায়িত্ব পালন করে কৃষকদের পাশে থেকেছেন। আমরা ফল বাগানে বস্তায় আদা চাষ, অফলা গাছে মেটে আলু চাষ, ছায়াযুক্ত স্থানে আদা হলুদ চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে এসেছি। উপজেলার বিভিন্ন গ্রামে উপর্যুক্ত চাষাবাদের পাশাপাশি অনেক বাসা বাড়িতেও বস্তায় আদা চাষ করা হচ্ছে। সোদকনা গ্রামের চিত্তরঞ্জনসহ অনেক গ্রামে আধুনিক পদ্ধতিতে ছায়াযুক্ত স্থানে হলুদ ও আদা চাষ করা হচ্ছে। তাদের সফলতা দেখে অবশিষ্ট এলাকাতেও আগামীতে এমনি ভাবে চাষাবাদ শুরু হবে। তখন স্থানীয় চাহিদা পুরন করে আদা ও হলুদ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আরও খবর