মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন এর মানববন্ধন

গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন এর মানববন্ধন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য লড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে সাতক্ষীরার খোল পেটুয়া নদীর পাড়ে নীল ডুমুর টুরিস্ট ঘাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর আয়োজনে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যা লি ও মানববন্ধনের আয়োজন করা হয়।


মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের কিশোর-কিশোরী ও যুব দলের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


র্যা লিটি ৭১ নং নীল ডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নীল ডুমুর ফরেস্ট ঘাটে শেষ হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন।


অনুষ্ঠানে উপস্থিত কিশোর-কিশোরী ও যুবরা বাংলাদেশের পক্ষে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন উদযাপনকালে তাদের দাবিসমূহ তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির গ্রহণযোগ্যতা বৃদ্ধি, জ্বালানি নীতিতে নারীদের অংশগ্রহণ সুদৃঢ় করা, এবং ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিলের বৃদ্ধি ও ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজ করা।


মানববন্ধনে অংশগ্রহনকারীদের পক্ষ হতে কিশোরী সাদিয়া আশফিয়া শেফা (গাবুরা) ও কিশোর মোঃ ইস্রাফিল হোসেন (বুড়িগোয়ালিনী) জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিকর বৈশ্বিক ও উপকূলীয় নেতিবাচক প্রভাব, করণীয় ও কিশোর ও যুব সমাজের ভূমিকা লিখিতকারে তুলে ধরেন এবং পাঠ করেন।


মানববন্ধন শেষে নীল ডুমুর খেয়াঘাটে কুলপেটুয়া নদীর মধ্যে নৌকায় দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের জন্য দেশের কিশোর, কিশোরী ও যুব সমাজের প্রত্যয় এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতিমালা গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। 


Tag
আরও খবর