মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনিতে দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোরীদের সমাবেশ

আশাশুনিতে দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোরীদের সমাবেশ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার আশাশুনিতে দলিত প্রান্তিক, সুবিধা বঞ্চিত নারী ও কিশোরীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ১৮ সেপ্টেম্বর বুধবার সকালে আশাশুনি বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক, উদ্দীপ্ত মহিলা সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয় কারী রেহেনা পারভীন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার শিউলী সরকার সহ আরো অনেকে। এসময় ৪০০ জন দলিত প্রান্তিক, সুবিধা বঞ্চিত নারী ও কিশোরীদের মাঝে শীত কালীন সবজী বীজ বিতরণ করা হয়।


উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডল বলেন, আশাশুনি উপজেলায় হতদরিদ্র যে দলিত নারীরা পরিবারে ও সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের পরিবারের ও সমাজের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ইতিবাচক দিক ও পারিবারিক কোলাহের নেতিবাচক দিক বিশ্লেষণ পূর্বক পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে এই আর্থিক সহায়তা কাজ করবে এবং আশাশুনি উপজেলায় দলিত নারীদের ক্ষমতা নিয়ে ভূমিকা রাখবে।


Tag
আরও খবর