মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দলকে সু- সংগঠিত করে সকলকে ভোটযুদ্ধের প্রস্তুতি নিতে হবে : বিএনপি নেতা হাবিব

দলকে সু- সংগঠিত করে সকলকে ভোটযুদ্ধের প্রস্তুতি নিতে হবে : বিএনপি নেতা হাবিব




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপির সকলেই ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গ্রামে গ্রামে নারী-পুরুষকে সংগঠিত করে দলীয় কার্যক্রম আরও বেগবান করুন। তিনি বলেন, জনগণের সেবক হিসেবে থাকবো আমরা। মানুষের খেদমত করবো।


কোনো বিশৃঙ্খলা হতে দিব না। কলারোয়ার শান্তিপ্রিয় মানুষ কোনো অন্যায়-অবিচার চায় না। ১৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, কোথাও কোনো সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। সবখানে শৃঙ্খলা ও শান্তির বাতাবরণ গড়ে তুলতে হবে। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।


মানুষের সাথে মিশে যে জন্য কাজ করুন সমাজ গঠনে ভূমিকা রাখুন। কলারোয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা গোলাম রসুল, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, তাহেরুল ইসলাম, খালিদ খান, কাজী সিরাজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুল আনম রিপন, হাসান, ময়না, সহিদুল ইসলাম, খোকন, আলতাফ হোসেন, রাকিব প্রমুখ।

Tag
আরও খবর