মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

৩৩ সদস্য বিশিষ্ট প্রাণসায়ের খাল সংরক্ষণ কমিটি গঠন


দখল দূষণে মৃতপ্রায় সাতক্ষীরা শহরের প্রাণ তথা প্রাণসায়ের খাল সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিন সমিতি (বেলা)’র আয়োজনে ও সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারি মাহফুজুর রহমান মুকুল।


উন্নয়ন সংস্থা স্বদেশ’ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় প্রাণসায়র খাল রক্ষায় পরামর্শমূলক বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, বাসদের সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, গণফোরাম, জেলা শাখার সভাপতি আলী নূর খান বাবুল, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সিপিবির সদস্য কমরেড আবুল হোসেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আ্যাড. মুনীরউদ্দীন, আব্দুস সামাদ, মফিজুর রহমান, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।


বক্তারা প্রাণসায়ের খাল রক্ষায় খালের দুইধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের দুই প্রান্তের সংযোগস্থলে স্লুইচ গেইট অবমুক্ত, খালে বর্জ্য না ফেলতে জনসাধারণকে সচেতন করা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরামর্শ সভা শেষে প্রাণসায়ের খাল সংরক্ষণ ও অবাধ প্রবাহ নিশ্চিতে সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনকে আহবায়ক ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট “প্রাণসায়র খাল সংরক্ষণ কমিটি” গঠন করা হয়।


Tag
আরও খবর