মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় চিংড়ি ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করে বেকার যুবকেরা এখন স্বাবলম্বী


সাতক্ষীরা দেবহাটা উপজেলায় কয়েকটি গ্রাম চিংড়ি চাষের পাশাপাশি ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছে অনেক বেকার যুবক কৃষক। উপজেলার বিভিন্ন বিলে মৎস ঘেরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়েকটি গ্রামে ৪০ জনের মত বেকার যুবক কৃষক এই তরমুজ চাষের সাথে যুক্ত আছে, এই চাষ করতে যেমন বাড়তি কোন জমি লাগছে না, লাগছে না কোন জমির হারি।


তাই উপজেলার যুবক কৃষক আমিরুল ইসলাম, এমাদুল ইসলাম, হবিবর, কামরুল সহ আরো ৪০ জন কৃষক এখন চাষ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষক আমিরুল ইসলাম বলেন, আমি দ্বিতীয় বারের মতো এই তরমুজের চাষ করছি, গত বছরের তুলনায় এই বছর তরমুজের ফলন অনেক ভালো, এখন পর্যন্ত ৪০ মন বিক্রি করেছি এখনো যা আছে তাতে ২০ মনের মতো বিক্রি করতে পারবো বলে আশাবাদী। 


কৃষক এমাদুল ইসলাম বলেন, আমি এই বছর প্রথম ৪০ বিঘা ঘেরের ভেড়িতে চাষ করছি, চাষ করে বুঝলাম এটি একটি লাভ জনক ফসল খরচের তুলোনায় ৩ ডাবল বিক্রি করা যায়, আমি এটা শখ করে চাষ করেছি আত্মীয় স্বজনের সবাইকে দেওয়ার পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার মতো তরমুজ বিক্রি করছি, এখনো যা আছে আশা করি এখনো ৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।


উপজেলার অনেক বেকার যুব কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তারা এই চাষ করছে, একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে অন্য দিকে স্বাবলম্বী হচ্ছে, দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন কৃষকের মাঝে ২টি প্রকল্পে গত ৩ মাস পূর্বে কৃষক ও বেকার যুবকদের মাঝে বিনামূল্যে তরমুজের বীজ সরবরাহ করা হয়। 


দেবহাটা কৃষি অধিদপ্তরের উপ- সহকারী মোস্তাক আহমেদ, কাজল হোসেন,ইউনূছ আলী, কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে ৫টি প্রদর্শনীসহ ৪০ টা কৃষকের মোট চারটি জাতের বীজ প্রদান করা হয়, সেগুলো হলো তৃপ্তি, বরাক বেবি, সুগারকুইন ও বাংলালিংক, প্রতি বিঘা জমিতে ১০০ গ্রাম থেকে ১ শত ২০ গ্রাম বীজ রোপন করা যায়, এই অপসিজন তরমুজ বাজারে প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। অনেক শিক্ষার্থীরাও পড়াশুনার পাশাপাশি তাদের ঘেরের নিজস্ব জমিতে এই তরমুজের চাষে ঝুকছে।


এবিষয়ে উপজেলার ঘলঘলিয়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র রনি বলেন, সে বেকার থাকায় পড়াশুনার পাশাপাশি দেবহাটা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ তাকে এই অপসিজন তরমুজ চাষে উদ্ভূত করে। তার পরামর্শে সে তার নিজস্ব ১ বিঘা জমিতে অপসিজন তরমুজের চাষ করেছে, চাষ করে এখন লাভের মুখ দেখেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, দেবহাটা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। এই অপসিজন তরমুজ চাষের পদ্ধতি ও বিভিন্ন নিয়ম সম্পর্কে কৃষকদেরকে অবহিত করেছেন।


দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন, দেবহাটা উপজেলায় এই তরমুজের ভালো ফলন হয়েছে আগামীতে আরো বৃহৎ আকারে এই তরমুজ চাষে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, দেবহাটার ভূমি কৃষি বান্ধব, জলবায়ু পরিবর্তন জনিত কারনে কৃষরাও পরিবর্তন হচ্ছে। নতুন নতুন এই ধরনের ফসল চাষের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে, আগামীতে এই এলাকার কৃষকদেরকে এই তরমুজ চাষে আরো বড় আকারে করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


Tag
আরও খবর