মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন, সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, ছাত্রদল নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা সরদার কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো কোন স্বাভাবিক দাগ ছিল না। যা ময়নাতদন্তের রিপোর্টেও এসেছে।


বক্তারা এসময় কলেজ ছাত্র রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।


Tag
আরও খবর