মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জীবন সংগ্রামী মাহবুর পেলেন জেলা প্রশাসনের সহায়তা

জীবন সংগ্রামী মাহবুর পেলেন জেলা প্রশাসনের সহায়তা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা কালেক্টরেট চত্ত্বরে রাস্তার পাশে বাদাম বিক্রি করে সংসার চালান মাহবুর মোড়ল। হতদরিদ্র এই মানুষটির একটি হাত নেই, তবুও হারাননি মনোবল। মাহবুর মোড়লের এই সংগ্রামী জীবনকে স্বীকৃতি দিয়ে তার জীবিকা নির্বাহ সহজ করতে রোববার ৮ সেপ্টেম্বর দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে একটি ভ্যান ক্রয়ের জন্য ৫ হাজার টাকা ও চালসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন।

মাহবুর মোড়লের মতো সংগ্রামী মানুষদের জন্য এ ধরনের সহায়তা শুধুমাত্র আর্থিক নয় বরং এটি তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন মানুষদের প্রতি সহানুভূতির দৃষ্টি রেখে সহায়তা করা সমাজের সকলের দায়িত্ব। জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজের অন্যান্য স্তরের মানুষের দৃষ্টিভঙ্গিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায়।

মাহবুর মোড়লের প্রতিটি দিনই সংগ্রামের গল্প। তার সাহসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সাতক্ষীরা জেলা প্রশাসন এই সহায়তার মাধ্যমে প্রমাণ করেছে যে মানবিকতা এখনও বেঁচে আছে এবং সমাজের অন্যদেরও এমন মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত হওয়া উচিত। এই সহায়তা মাহবুর মোড়লের জীবনের চাকা সচল রাখার পাশাপাশি তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ছেলেটি আমাদের ডিসি অফিসের আশেপাশে বাদাম বিক্রি করে। একটি দুর্ঘটনায় তার একটি হাত কেটে ফেলতে হয়েছিল। এই অবস্থায় সে বাদাম বিক্রি করে অস্বাভাবিকভাবে সে তার সংসার চালায়। তার একটি ছেলে একটি মেয়ে আছে। আমি তাকে কিছু আত্মিকভাবে সহযোগিতা করেছি। যাতে সে যে কাজটি করে সেটি যেন আরো ভালোভাবে একটি ভ্যান ক্রয় করে করতে পারে। এতে তার আয়ও বাড়বে সংসারও ভালোভাবে চলবে।


Tag
আরও খবর