মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সীমান্ত থেকে মানব পাচারের অভিযোগে আটক তিন

সীমান্ত থেকে মানব পাচারের অভিযোগে আটক তিন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পূর্বে বন্দরসীমান্ত ভোমরার দায়িত্বাধীন লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীসহ দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক (পিবিজিএম,পিএসসি, জি) এর সার্বিক নির্দেশনায় এবং ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে একটি বিশেষ অভিযানিকদল ভোমরা বিওপির দায়িত্বাধীন ৩/২ সাব-পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালিয়ে পাচারকারিসহ দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়। সীমান্তের গোপন সূত্রের বরাত দিয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। বিজিবির হাতে আটক হয় ভোমরা সীমান্তের মানব পাচারকারী আনার শেখ, নড়াইল জেলার হায়াত মাহমুদ এবং চট্টগ্রামের তির্যজয় দাস। বিজিবি সূত্র জানায়,আটকের সময় দুইজন বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৬১০ রুপি উদ্ধার করা হয়। ঐদিন আটককৃত মানব পাচারকারী সহ দুজনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার। এদিকে ভোমরা বিওপিতে আফজাল হোসেন কোম্পানি কমান্ডারের দায়িত্বে যোগদান করার পর মাদক ও চোরাচালানিদের শুরু হয়েছে গাত্রদাহ। সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।


Tag
আরও খবর