মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক সাতক্ষীরার সকালের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া অনুষ্ঠান


বঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয়োদ্দীপ্ত প্রতিপাদ্যে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে দৈনিক সাতক্ষীরার সকাল অফিসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান।


দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসএম শহীদুল ইসলাম, অহিদুজ্জামান খান, আশেকুজ্জামান খান, আলতাফ হোসেন বাবু, সিদ্দিকুর রহমান, ববি, মাতিনুল ইসলাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের মুখ্য উদ্দেশ্য হলো সাংবাদিকতাকে অবলম্বন করে জন-মানুষের অধিকার আদায়ের জন্য ভূমিকা রাখা। সে কারণে গণমাধ্যমকে জনগণ ভরসার শেষ ঠিকানা মনে করেন। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাসে সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় চালানো হয় জেল-জুলুম, নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন। সাংবাদিক হত্যার ঘটনাও নতুন নয়।


আইনি জটিলতাও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। অসত্যের শেকল ছেড়ার প্রত্যয়ে সাংবাদিকরা অটল থাকেন বলেই জনগণ সাংবাদিকদের উপর আস্থা রাখে। দৈনিক সাতক্ষীরার সকাল জনগণের সেই আস্থা অর্জনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দৈনিক সাতক্ষীরার সকাল ইতোমধ্যে পথ চলার সেই অঙ্গীকারে এগিয়ে চলেছে। নবীন-প্রবীনের সমন্বয়ে সাজানো হয়েছে দৈনিক সাতক্ষীরার সকাল পরিবার। সাংবাদিকতা একটি মহৎ পেশা।


এ পেশার মূল লক্ষ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। মানুষের কথা বলা। মানুষের সমস্যা, সমাজের নানা অসঙ্গতি অনিয়ম অবিচার তুলে ধরা। তাই সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকতা হোক বাধাহীন। মুক্ত হোক গণমাধ্যম। বক্তারা দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সকল পাঠক, গ্রাহক, এজেন্ট, বিজ্ঞাপন দাতা, লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।


আলোচনা শেষে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের খতিব মুফতী মাওলানা ইয়াছিন আলম খান।


আরও খবর