মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চলাচলে সমস্যা সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের রইস মিস্ত্রী ও সিরাজ সানার বাড়ি সংলগ্ন ইটসোলিং রাস্তার নিচে বড় পাইপের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন হতো। সম্প্রতি ইটসোলিং রাস্তাটি পিচের রাস্তা হওয়ার সময় ঠিকাদার কালভার্ট নির্মাণের আশ্বাসে পাইপ তুলে ফেলেন। পিচের রাস্তার কার্যক্রম শেষ হলেও পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণে উদ্যোগ নেয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে, কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, কালভার্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর