মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার কৃতি সন্তান অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ পলাশ ফেলোশিপ শেষে দেশে প্রত্যাবর্তন

সাতক্ষীরার কৃতি সন্তান অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ পলাশ ফেলোশিপ শেষে দেশে প্রত্যাবর্তন



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার কৃতি সন্তান অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন তিনি । জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঊ মাহমুদুল হাসান পলাশ এন্ডোষ্কোপি স্পাইন ( মেরুদন্ড ) সার্জারি কোর্স সম্পন্ন করতে ১৬ দিন এআইএন মেডিকেল ফাউন্ডেশন এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করেন । তিনি মেরুদন্ডের উন্নত চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ( এন্ডোসকপি )’র মাধ্যমে স্পাইন সার্জারিতে ফেলোশিপ প্রশিক্ষণ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। “কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ থেকে সম্মাননা সনদ প্রাপ্ত অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ চিকিৎশাস্ত্রের ওই অর্জিত জ্ঞান প্রয়োগ করে রোগীদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন। তিনি দক্ষিণ কোরিয়া সিউল থেকে সেল ফোনের মাধ্যমে জানান, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করে উন্নত চিকিৎসায় সেবা প্রদানে রোগীদের কাছে তিনি দায়বদ্ধ। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে আধুনিক প্রযুক্তিতে স্বাস্থ্য সেবা প্রদানে অতিদ্রুত স্পাইন ( মেরুদন্ড ) ইউনিটের কার্যক্রম চালু করার প্রত্যয়ে স্বাস্থ্য বিভাগ সহ সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, তিনি আগামী ৩ সেপ্টেম্বর থেকে নিজ কর্মস্থলে অর্থোপেডিক ও স্পাইন সার্জারি রোগীদের সেবা প্রদান করবেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানান। এবং ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ এর পূর্বে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মুম্বাই দিল্লি আমেদাবাদ চেন্নাই গোহাটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন।

Tag
আরও খবর