মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন বন্যার্তদের পাশে

সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন বন্যার্তদের পাশে





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে নেমেছেন সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন। ভ্রাম্যমাণ কনসার্টের মধ্য দিয়ে শুরু করেছেন তহবিল সংগ্রহ। ইতোমধ্যে তারা এক ট্রাক জামাকাপড় বন্যায় কবলিত মানুষের জন্য জেলা প্রশাসক সাতক্ষীরার মাধ্যমে পাঠিয়েছেন। এছাড়াও যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েই চলেছেন। সবার একটাই উদ্দেশ্য বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো।

শনিবার (৩১ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জে ভ্রাম্যমাণ কনসার্ট শুরু করেছেন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভ্রাম্যমাণ কনসার্ট গুলো পরিচালিত হচ্ছে। স্বেচ্ছায় প্রতিটি শিল্পী এগিয়ে এসেছেন বন্যার্তদের সহযোগিতায়। সাউন্ড সরবরাহ থেকে শুরু করে সংগীত পরিবেশন ও মিউজিশিয়ানরা নিচ্ছেন না পারিশ্রমিক। এমন উদ্যোগ নিয়ে সাতক্ষীরা শিল্পীরা বলেন, দেশের যে কোনো প্রতিকূল সময়ে শিল্পীরা মানুষের সঙ্গে ছিল। সেই প্রচেষ্টা থেকে এবারও এগিয়ে আসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়েছেন। একই সময়ে বন্যার কারণে দেশের অনেক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের জন্যই আমাদের উদ্যোগ মানুষ মানুষের জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন।

তারা আরও যে কোনো দুর্যোগে শিল্পীরা সবসময় এগিয়ে আসেন। এবারও অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। সমষ্টিগতভাবে সহযোগিতার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। বন্যাদুর্গত এলাকায় অনেকেই বাড়িছাড়া হয়েছেন, অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগ। সাতক্ষীরা শিল্পী পরিবার ও সাউন্ড এসোসিয়েশনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, মাহমুদুল হক জামি, মাহবুব রহমান, রবিউল ইসলাম গাজী, দীপক মন্ডল, মোঃ মনিরাজ জামান সুমন্ত, মনিরুজজামান মনি, শিরিনা আক্তার, নয়ন কুমার, পিনাক, ব্রাইট, সোহান, তানিয়া, ছোঁয়া, মিরন, আসাদ, কাজল, মেহরাব মনি, আলী হোসেন, বঙ্কিম, আসাদ, সুমন, নিশি, হিপহফ মাস্তান প্রমূখ।


Tag
আরও খবর