মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় থানার লুট করা অস্ত্র বিক্রির চেষ্টা করার অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতক্ষীরায় থানার লুট করা অস্ত্র বিক্রির চেষ্টা করার অভিযোগে দুজন গ্রেপ্তার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরায় থানার লুট করা অস্ত্র বিক্রির চেষ্টা করার অভিযোগে দুজন গ্রেপ্তার।


সাতক্ষীরা সদর থানা থেকে ৫ আগস্ট ২০২৪ ইং লুট হওয়া তিনটি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় দুজনকে আটক করা হয়। শনিবার ৩১ আগষ্ট বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।


আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার সুলতানপুর এলাকার মোঃ ফারহাদ হোসেন (২৭) ও মোঃ মেহেদী হাসান (২১)।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পরে দুষ্কৃতকারী সদর থানায় লুটপাট ও আগুন দিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করে। শনিবার র‌্যাবের কাছে খবর আসে, লুট হওয়া অস্ত্র ও গুলি বেচাকেনার জন্য কয়েকজন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার অবস্থান করছেন। তখন সাতক্ষীরার র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালায়।


অভিযান চালিয়ে সেখান থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ফারহাদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে রান্নাঘরের মধ্যে পুঁতে রাখা দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, আটটি এমএম গুলি, ১৫টি ৭ দশমিক ৬৫ গুলি জব্দ করা হয়। এ সময় দুটি পোড়া মোটরসাইকেলও পাওয়া যায়।


সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভির বলেন, এ বিষয় সদর থানায় মামলার করা হয়েছে।


Tag
আরও খবর