মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার মাদক আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার মাদক আটক



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত হতে ৫ কোটি টাকার মাদকসহ বিভিন্ন মালামাল আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবির সদস্যরা। বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে উক্ত মালামাল আটক করা হয়।


সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট রাত আনুমানিক  দশটা ৩৫ মিনিটে অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের দিক নির্দেশনায় এক অভিযান চালানো হয়।


এসময় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ৮ পিস ভারতীয় থ্রী পিচ (সিল্ক), ৬ পিস ভারতীয় শাড়ী (জরজেট), ১৩ জোড়া ভারতীয় শাখা, ১২ পিস ভারতীয় সিঁদুর এবং ১০০ পিস ইমিটেশনের চেইন আটক করতে সক্ষম হয়।


যার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।


সীমান্তে মাদক, অবৈধ চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।


Tag
আরও খবর