মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাবেক এমপি মুজিবর রহমান ও এসপি মঞ্জুরুল কবীরসহ ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক এমপি মুজিবর রহমান ও এসপি মঞ্জুরুল কবীরসহ ৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা



সাতক্ষীরার কাশেমপুরে জামায়াতকর্মী শহিদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৩২ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরার জৈষ্ঠ্য বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে বুধবার মামলাটি করেন শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক। বিচারক অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামীরা হলেন সাতক্ষীরার সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, তার ভাই আব্দুল হান্নান, এসআই স্বপন কুমার দাশ, কনস্টেবল রথিম চন্দ্র শারমা, শাহমুদ শারমা, কাশেমপুুরের অহিদুল ইসলাম, ইটাগাছার শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, কাশেপুরের হাসানুজ্জামান শাওন, শেখ আনোয়ার হোসেন, শিকড়ির আক্তারুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, একই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, বৈকারীর সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামন অসলেসহ মোট ৩২ জন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আসামীরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে তার মরদেহ রেখে ক্রসফায়ারের নাটক সাজানো হয়।

আসামীপক্ষের আইনজীবী আকবার হোসেন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন।


Tag
আরও খবর