মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সাতক্ষীরায় জেল ভেঙে পালানো ৫ জন আসামীকে গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সাতক্ষীরায় জেল ভেঙে পালানো ৫ জন আসামীকে গ্রেপ্তার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৫ জন আসামীকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আসামীরা এলাকায় ফিরে নতুন করে নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল।


র‌্যাব-৬ সাতক্ষীরার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখ বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সাতক্ষীরা জেলা কারাগারের জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে আসামীরা পলায়ন করে এবং অন্যান্য আসামীদেরকে পালায়নের সহায়তা করে।


উক্ত আসামীগন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করে, আগুন জালিয়ে দিয়ে জেলকারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেছে এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।


কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতা কার্যক্রম করে। এই সংক্রান্তে সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। উক্ত নাশকতার প্রেক্ষিতে আসামিদের প্রতি বিশেষ নজরদারী রাখে র‌্যাবের একটি গোয়েন্দা টিম। র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল নাশকতাকারীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।


এরই ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ২০২৪ ইং তারিখ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার সদর থানা, পাটকেলঘাটা ও শ্যামনগর থানা এলাকায় জেল পলাতক ও নাশকতার মামলার এজাহার নামীয় আসামিগণ অবস্থান করছে।


উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার আভিযানিক দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক উল্লিখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার মামলার এজাহার নামীয় আসামি নুরুজ্জামান গাজী (৪৪), পিতা- কেরামত গাজী, গ্রাম- বৈশখালী, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন ভেটখালী এলাকা; মোঃ মোশারফ হোসেন (৪৪), পিতা- মুনছুর আলী, গ্রাম- মাহমুদপুর, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন সোনারমোড় এলাকা; মোঃ আবু সাঈদ (২৭), পিতা- সামছুর গাজি, গ্রাম- বংশীপুর, থানা- শ্যামনগরকে শ্যামনগর থানাধীন বংশীপুর এলাকা; সুলতান মোড়ল (২৬), পিতা- লুৎফর মোড়ল, গ্রাম- হাজরাপাড়া, থানা- পাটকেলঘাটাকে পাটকেলঘাটা থানাধীন হাজরাপাড়া এলাকা ও আক্তারুল ইসলাম (৩২), পিতা- আহাদ শেখ, গ্রাম- ফয়জুল্লাহপুর, থানা- সাতক্ষীরাকে সদর থানাধীন ফয়জুল্লাহপুর নাকম এলাকা হতে সর্ব জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর